ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আগামী ১৮ আগস্ট গণমিছিল করতে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে পৃথক পৃথক চিঠি দেওয়া হয়। বুধবার (১৬ আগস্ট) সকালে ঢাকা মহানগর দুই শাখার দপ্তর সম্পাদক এ তথ্য নিশ্চিত করেন।